Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 05-10-2026 ইং
নগরীতে ২৬ নং ওয়ার্ড জামায়াতের মশক নিধন অভিযান
নগরীতে ২৬ নং ওয়ার্ড জামায়াতের মশক নিধন অভিযান
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে খুলনা মহানগরীর নাজির ঘাট এলাকায় এক বিশেষ মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে নাজির ঘাট মেইন রোড, কাওসার সড়ক, ইউ বিল্ডিং এলাকাসহ ঈদগাহ স্কুল পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।

২৬ নং ওয়ার্ড জামায়াত আমীর ছফির উদ্দীনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শেখ রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান আলম, রবিউল ইসলাম, অ্যাডভোকেট সেলিম রেজা, ডা. আলী আকবর, জামিল হোসেন ,এ বি এম নুর মিয়া,আরিফুর রহমান সোহাগ ,কাওসার আহমেদ, শেখ ইয়াসিন আলী, আলী মুর্তজা, মো. রিয়াদ, বাহারুল ইসলাম, হারুন অর রশিদ, মামুন প্রমুখ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম