ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শেখ ইসমাইল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ ইসমাইল কোটচাঁদপুর পৌরসভার পশু হাসপাতালপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শেখ ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে শেখ ইসমাইলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি