মণিরামপুর সাহিত্য পরিষদের ১০১ তম মাসিক সাহিত্য আড্ডায় কবি এম, মাহবুব মুকুলের 'আঁধার পেরিয়ে আলোর পথে' কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর-২৬) বিকেলে অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাসরুমে মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি হোসাইন নজরুল হক-এর সভাপতিত্বে ও কবি শফিক শিমু-এর পরিচালনায় কবিতা পাঠ করেন, কবি শান্তনু চক্রবর্ত্তী, মোঃ আব্বাস উদ্দিন, এম. মাহবুব মুকুল, আজিবর রহমান, বাশার মাহফুজ, সায়ফুল আলম, এরশাদ হারুন, ফারজানা জ্যোতি, শাহারুকুজ্জামান সোহান, ফারদিন আহমেদ, প্রজন্ম একাত্তর এর নিজস্ব প্রতিবেদক শাহজান শাকিল প্রমুখ।
সাহিত্য আড্ডা শেষে কবি এম. মাহবুব মুকুল এর ১৩তম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচনসহ কবিতা পাঠের উপর আলোচনা করেন, মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি হোসাইন নজরুল হক। উল্লেখ্য প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় শুক্রবার মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।