Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 09-10-2026 ইং
যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭তলা আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭তলা আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

যশোরের পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সাততলা আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবনটি নির্মিত হলে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনসংক্রান্ত সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম