Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 09-10-2026 ইং
মৌলভীবাজারে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, ভাতিজার বিরুদ্ধে হত্যার অভিযোগ
মৌলভীবাজারে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, ভাতিজার বিরুদ্ধে হত্যার অভিযোগ
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওয়র ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বড়লেখা উপজেলার গুলাসাগন গ্রামের ছাতুরাপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে। পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি

স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখার গুলাসাগন গ্রামের প্রবাসী মুনা আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়। মুনা আহমদের ভাই ওয়র ফারুকের সঙ্গে পরিবারের সদস্যদের গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অসন্তোষ ও বিরোধের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে ওই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে মেয়ের শ্বশুরবাড়িতে যান আব্দুর রহমান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওয়র ফারুক তাঁকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যঘটনার পর স্বজনেরা গুরুতর আহত আব্দুর রহমানকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে একজন প্রবীণ ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম