Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 10-10-2026 ইং
দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারি বর্ষণ
দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারি বর্ষণ
প্রতিনিধি, Admin ।।

দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টার পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসেও আট বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম