1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ]
  • আপডেট টাইমঃ 05-10-2026 ইং
  • 154 বার পঠিত
ad728

যশোরের কেশবপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। 

রোববার (০৪ অক্টোবর-২৬) সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য-যশোর-৬ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, কেশবপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর সিদ্দিকী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহিনূর রহমান শাহিন, প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মোঃ আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। 

সভায় শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা আরও জানান, এ ধরনের মাসিক সমন্বয় সভার মাধ্যমে বিদ্যালয়গুলোর সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হয়। এতে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করার পথ সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video