1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ডুমুরিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

রিপোর্টারের নামঃ আরিফুজ্জামান নয়ন [ ডুমুরিয়া প্রতিনিধি ]
  • আপডেট টাইমঃ 05-10-2026 ইং
  • 30 বার পঠিত
ad728

খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) আল আমিন মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বরাতিয়া এলাকার মেসার্স নূরজাহান ব্রিকসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাইদ শেখ খুলনার পাইকগাছা থানার সৈয়দখালী গ্রামের কপিল উদ্দিন শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video