যশোরের কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। মঙ্গলবার (০৬ অক্টোবর-২৬) দুপুরে উপজেলার ৬ নম্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একজন নাগরিকের আইনগত পরিচয় ও বিভিন্ন সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জন্মনিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে মৃত্যুর সঠিক তথ্য সংরক্ষণ ও সরকারি নথি হালনাগাদ রাখার জন্য মৃত্যু নিবন্ধনও অপরিহার্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পুরস্কার অর্জন করেন, গ্রাম পুলিশ মোঃ বিল্লাল হোসেন। দ্বিতীয় পুরস্কার পান গ্রাম পুলিশ শ্রী অধীর কুমার দাস এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছেন গ্রাম পুলিশ হোসেন আলী। পুরস্কার বিতরণের পর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









