ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারাদেশের মতো খুলনার দিঘলিয়াতেও শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬।
এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। প্রচারপত্রে ও প্যানায় জানানো হয়েছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ,
বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ বা সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, আইন অমান্যকারীকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে নির্ধারিত ২২ দিন সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, দিঘলিয়া, খুলনা।









