প্রতি বছরের ন্যায় মোল্লাহাটে এবারো পালিত হতে যাচ্ছে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬। সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ) উপজেলা মিলনায়তনে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব বাহার, মোল্লাহাট পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, মোল্লাহাট পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ওয়াসিম কুমার মন্ড।
মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, মোল্লাহাট প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য আরিফুল ইসলাম রিয়াজ, সাংবাদিক কে এম মাহমুদুল হাসান, জাকারিয়া বিশ্বাস ও তানভীর হাসান সজিব। এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার ৭৮টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির একটি সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। মোল্লাহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।









